'২১ তোমার চেতনা' - মোঃ আবু তাহের
২১-শে ফেব্রুয়ারি,
প্রতি বছর আস তুমি সহস্র স্মৃতির মালা নিয়ে
নানা রঙের বাহারি
কথনে রাজপথ দাও মাতিয়ে।
ইতিহাস বলে,
তোমারি হাত ধরে ৬৬,৬৯,৭১ এর আগমণ ।
যা পেতে বীর বাঙালি করেছিল সংগ্ৰাম প্রাণপণ,
তা আজও ধোঁয়াশার পথে চলে।
আজও শুনি
ধর্ষিতা বোনের হাহাকার।
প্রহর গুনি
দেখে শোষিতের রোনাজার।
হিসেব বুনি
কতশত নিপীড়ন-অত্যাচার।
তাই বলি-
হে ফেব্রুয়ারি কেন এসেছিলে ?
তা জানতে গেলে
গর্দান যাবে চলি ।
তবুও মোরা ভীত নয়
নয় কাপুরুষ, অত্যাচারি রুখতে ।
ফেব্রুয়ারির চেতনা আনতে
নিয়েছি শপথ,এনেছি দৃঢ় প্রত্যয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন