'আর চাই না মেধা পাচার'
প্রথমে যা বলতে চাই, বিজ্ঞজনেরা বলেন, 'যে দেশে গুণীজনের কদর নেই, সে দেশে গুণীজন জন্মায় না।' অথচ আমাদের দেশে এ রোগটি অত্যন্ত জটিল আকৃতি ধারণ করেছে ! আমরা প্রত্যক্ষ করতেছি এদেশের অনেক কৃতিসন্তান ভিন দেশে গিয়ে জ্ঞান, গবেষণা তথা প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অকৃত্রিম ভুমিকা পালন করতেছে। কিন্তু, এ দেশে তারা সময় দিতে চায় না কিংবা পারে না। কারণ, এ দেশের কর্তৃত্বশীলরা কোন সৃজনশীল, দেশপ্রেমিক মানুষকে মূল্যায়ন তো করেনই না সঙ্গে ক্ষণে ক্ষণে তাদের সামাজিক মর্যাদা খর্ব করার জন্য এক পা খাড়া হয়ে থাকে ! এবার আসি মূল কথায়, বিভিন্ন মিডিয়ার সমসাময়িক রিপোর্ট মতে, বর্তমানে প্রায় আট মিলিয়নেরও বেশি প্রবাসী বাংলাদেশী রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। অনেক দেশের মূল জনসংখ্যাও ক্ষেত্র বিশেষে তার সমান কিংবা তার থেকেও একটু কমবেশি। প্রবাসীদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে, যারা এলিট শ্রেণির। তারা জ্ঞান, গবেষণায় রাখতেছেন নিত্য নতুন ভুমিকা। অথচ তারা ছিলেন এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সমূহের বাছাই করা তথা জাতীয় মেধার স্বাক্ষর বহনকারী কীর্তিমান, উদীয়মান, সৃজনশীল ব্যক্তি। কিন্তু, দুঃখজনক হলেও সত্য যে, সেই মেধাবী ম...